সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই গণহত্যার বিচার: আইন উপদেষ্টা

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘জুলাই গণহত্যা’র বিচার দ্রুত শেষ করা হবে। সোমবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জের হাজীগঞ্জে ‘জুলাই অভ্যুত্থানে’ নিহত জেলার ৫৬ শহীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।

আসিফ নজরুল বলেন, জুলাই মাস আমাদের শিখিয়েছে কীভাবে ঐক্যবদ্ধ থাকতে হয়। স্থানীয়ভাবে অনেক এলাকায় এখনও চাঁদাবাজি ও সহিংসতা চলছে। সবাই যদি জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ থাকেন, তাহলে অপরাধ দমন সহজ হবে। প্রশাসন আপনাদের পাশে থাকবে।

আইন উপদেষ্টা বলেন, বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। ৫ আগস্টের আগেই জুলাই-২৪ কেন্দ্রিক সব মামলার চার্জশিট জমা দেওয়ার চেষ্টা চলছে। আমাদের লক্ষ্য, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই এই বিচার সম্পন্ন করা।

এদিন দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এর উদ্বোধন করা হয় নারায়ণগঞ্জে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান, মুহাম্মদ ফাওজুল কবির খান, অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও রেজওয়ানা হাসান।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com