সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাংলাদেশ গড়তে বিএনপিকে সংগঠিত করতে হবে

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে
তারেক রহমান
তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বললেন, আগামী দিনের বাংলাদেশ গড়তে বিএনপিকে সংগঠিত করতে হবে। এ জন্য মেধাবী ও পরিশ্রমীদের সামনে আনতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি মনে করি পুরো দেশের ওপর দিয়ে একটি ঝড় গেছে। দেশকে লণ্ডভণ্ড করে দিয়েছে। দেশের প্রতিটি সেক্টরকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে। আমাদের দলের শতশত নেতাকর্মী খুন-গুমের শিকার হয়েছেন, তবু বিএনপি টিকে আছে।

তারেক রহমান আরও যোগ করেন, আমি মনে করি আজ বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন। কারণ, আমাদের যে সদস্যপদ, যে দলের সঙ্গে আমরা আছি, এই দলের লাখো নেতাকর্মী অনেক নির্যাতনের মধ্যদিয়ে গেছে, তাও আজকে তারা এই দলের সঙ্গে আছেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com