সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ বিএনপির

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ জমা দিয়েছে বিএনপি। আজ রোববার বিএনপির মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষণবিষয়ক সমন্বয়ক মো. সালাহ উদ্দিন খানের সই করা এক আবেদনে এ অভিযোগ করা হয়।

সালাহ উদ্দিন খান সন্ধ্যায়  এ তথ্য নিশ্চিত করেছেন। শেখ হাসিনাসহ ১৬ জনের নাম উল্লেখের পাশাপাশি আরও ৩০-৩৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, মোহাম্মদ আলী খান, মো. জিল্লুর রহমান, আকিদুল আলী, খোরশেদ আলম, আশরাফ আলী, মো. বাবুল, এনামুল, এরশাদ আলী, মো. গিয়াস উদ্দিন খান, মো. কবির উদ্দিন খান ও নজরুল ইসলামকে আওয়ামী লীগ সরকারের সময় অপহরণ করে মাসের পর মাস, বছরের পর বছর আটক রেখে নির্যাতন করা হয়েছে। তাঁদের আয়নাঘরে আটক করে নির্যাতন করা হয়েছে। বিএনপির সব কর্মসূচি থেকে বিরত রাখার জন্য তাঁদের অপহরণ করে গুম ও নির্যাতনের ঘটনা ঘটানো হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com