শীত কালে অনেক রকমের টাটকা সবজি পাওয়া যায়। এই সময় সবার ঘরেই পাঁচ মিশালী নিরামিষ তরকারি রান্না করা হয়। এটা বানানো যেমন সহজ তেমনি খেতে ভীষণ ভালো। জেনে নিন ৫ জনের জন্য রেসিপি –
উপকরণ
পিঁয়াজ কুচি – ১ টা (বড়ো সাইজের)।
টমেটো কুচি – ১ টা।
গাজর কুচি – ১ টা (কিউব করে কেটে নিয়েছি)।
বিনস কুচি – ৮-১০ টা।
ফুলকপি – ৫টা (ছোটো টুকরো করে কাটা)।
মটরশুঁটি – ১০-১২ টা।
বেবি কর্ন – ৭-৮ টি (ছোটো টুকরো করে কাটা)।
লাল বেল পেপার – ৭-৮ টা টুকরো।
ক্যাপসিকাম – ৭-৮ টা টুকরো।
পনীর – ৩০০ গ্রাম (ছোটো ছোটো টুকরো করে কাটা)।
আদা – ২ ইঞ্চি (টুকরো করে কাটা)।
রসুনের কোয়া – ১০-১২ টি।
কাঁচা মরিচ – ৪-৫ টা।
গোটা গোলমরিচ – ১ চা চামচ।
ছোট এলাচ – ৩ টে।
দারচিনি – ১ টা ছোটো।
সাদা তেল – পরিমানমতো।
গোটা জিরে – ১/২ চা চামচ।
লবন – স্বাদমতো।
ধনে গুঁড়া – ১ চা চামচ।
জিরা গুঁড়া – ১ চা চামচ।
মরিচ গুঁড়া – ১ চা চামচ।
হলুদ গুঁড়া – ১ চা চামচ।
ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ।
প্রণালি :-
প্রথমে একটা কড়াইতে সাদা তেল গরম করে নিন। তেল গরম হলে গোটা গোলমরিচ, ছোট এলাচ, দারচিনি দিয়ে ১ মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে।
এবার এতে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, আদা কুচি আর কাঁচা মরিচ দিয়ে ২ মিনিট ভালো করে ভেজে নিতে হবে। ২ মিনিট পর এতে দিচ্ছি টম্যাটো কুচি আরও ২-৩ মিনিট ভেজে নিয়ে যখন দেখছি টমেটো টা একটু নরম হয়ে গেছে তখন গ্যাস অফ করে ওই মসলা টা একটা মিক্সার গ্রাইন্ডর এ ব্লেন্ড করে নিন।
এবার কড়াইতে আবার সাদা তেল গরম করে তাতে জিরে ও সব সবজিগুলো দিয়ে একটু ভেজে নিন। এবার একটু লবন দিয়ে দিন, লবন দেয়ার পর ঢাকা দিয়ে ৬-৭ মিনিট রেখে দিন, সবজি সিদ্ধ হওয়ার জন্য।
সবজি ভাজা হলে অন্য কড়াইতে সাদা তেল গরম করে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো দিয়ে ১ মিনিট ভেজে নিয়ে তার মধ্যে দিচ্ছি মিক্সিতে বেটে নেয়া মশলার পেষ্ট ও সামান্য লবন দিয়ে ভালো করে কষিয়ে নিন ৫ মিনিট। ৫ মিনিট পর মশলার ওপর তেল ভেসে উঠবে। এবার মসলার ওপর তেল ভেসে উঠলে ভেজে রাখা সবজি গুলো দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে পনিরের টুকরো দিয়ে দিন।
৫ মিনিট একটু ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর ঢাকা খুলে সবজি সিদ্ধ হয়ে গেলে গ্যাস অফ করে ধনেপাতা কুচি দিয়ে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন মিক্সড ভেজিটেবল। এটি রুটি, পরোটা, ভাত সবকিছুর সাথেই দারুন।