সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মাদারীপুরে ‘বোমা হামলায়’ যুবক নিহত

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে
মাদারীপুরে বোমা হামলা
মাদারীপুরে বোমা হামলা

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ‘বোমা হামলায়’ এক যুবক নিহত হয়েছেন। সদর থানার হগল পাতিয়া এলাকায় রোববার হামলার শিকার হন তিনি। পরে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

নিহত মো. শাওন (২০) মাদারীপুর সদরের উত্তর হোগল পাতিয়া গ্রামের জাহাঙ্গীর মাতব্বরের ছেলে।

নিহত শাওনের বাবা জাহাঙ্গীর মাতব্বর বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে হাবিল মাতব্বর, সিরাজ মাতব্বর,মজিবর মতব্বর ও শের জামালের সাথে কথা কাটাকাটি হয় শাওনের।’

তিনি বলেন, ‘এক পর্যায়ে তারা আমার ছেলের ওপর হামলা ও বোমা নিক্ষেপ করে। এতে আমার ছেলের দুই পায়ে হাঁটুর নিচের মাংসপেশি উড়ে যায় এবং গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মধ্যরাতে মাদারীপুর থেকে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com