সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিচার ও মানবাধিকার রক্ষায় সেনাবাহিনী দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ: সেনাপ্রধান

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

বিচার ও মানবাধিকার রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ (১৬ জুন) সেনাবাহিনীর সদর দপ্তরে জাতিসংঘের ‘ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্স’ (ডব্লিউজিইআইডি) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি।

ডব্লিউজিইআইডি’র ভাইস চেয়ারপারসন গ্রাজিনা বারানোভস্কার নেতৃত্বে প্রতিনিধিদলটি সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বলে এক বিবৃতিতে জানায় সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়, ‘পূর্বে গ্রাজিনা বারানোভস্কা বিভিন্ন সংস্থায় (যেমন র‌্যাব, ডিজিএফআই, বিজিবি) কর্মরত থাকা কিছু বাংলাদেশ সেনা সদস্যের বিরুদ্ধে অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।”

জবাবে সেনাপ্রধান স্পষ্ট করেন, ওই সদস্যরা সংশ্লিষ্ট সংস্থাগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ ও প্রশাসনিক ব্যবস্থাপনার অধীনে কাজ করে থাকেন।

তিনি আবারও বলেন, বিচার ও মানবাধিকার রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়ায় সেনাবাহিনী পূর্ণ সহযোগিতা অব্যাহত রেখেছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com