সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ইরানের নতুন হামলায় ইসরাইলে নিহত বেড়ে ৮

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে
ইসরাইলে দফায় দফায় ইরানের হামলায় ৮ জন নিহত এবং কয়েক ডজন আহত। ছবি: সংগৃহীত

সোমবার (১৬ জুন) প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।


এতে বলা হয়, ইসরাইলের উপর সর্বশেষ ইরানি হামলায় নিহত আটজনের মধ্যে দুইজন নারী। তিনজন পুরুষ এবং উত্তরাঞ্চলীয় হাইফা শহরে ধ্বংসস্তূপের মধ্যে আরও তিনজনের মৃতদেহ পাওয়া গেছে।

 

ইসরাইলের চ্যানেল ১৪ দেশটির জরুরি পরিষেবার বরাত দিয়ে জানিয়েছে, কমপক্ষে ৮৭ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।
 
আহতদের মধ্যে ৩০ বছর বয়সী একজন নারীর অবস্থা গুরুতর বলে জানা গেছে। পাঁচজন ইসরাইলি মাঝারি এবং ৮১ জন সামান্য আহত হয়েছেন।

ইসরাইলের বিভিন্ন স্থানে ধ্বংসস্তুপের ভেতর থেকে উদ্ধার অভিযান চলছে বলে জানানো হয়।

শুক্রবার ইরানে কোনো উস্কানি ছাড়াই হামলা চালায় ইসরাইল। বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ বেসামরিক ভবনে হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। এরপর পাল্টা হামলা চালায় ইরান। গত চারদিন ধরে ইরান-ইসরাইল সংঘাত অব্যাহত আছে। 
 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com