সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে
Ayena Ghor pnb 8
Ayena Ghor pnb 8

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের (দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসাপিয়ারেন্স) আহ্বানে সাড়া দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শনের ঘোষণা দিয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন। বৈঠকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি ও ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, সেখানে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে কমিশন সদস্যরা তথ্য উপস্থাপন করেন।

বৈঠকে কমিশনের পক্ষ থেকে বেশ কিছু নৃশংস গুমের ঘটনা তুলে ধরা হয়, যেখানে ছয় বছরের শিশুকে পর্যন্ত গুমের শিকার হতে হয়েছে বলে জানানো হয়। কমিশনের সদস্যরা বলেন, “প্রধান উপদেষ্টা ‘আয়নাঘর’ পরিদর্শন করলে গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবার অভয় পাবে এবং বিচারের আশা আরও জোরালো হবে।”

প্রধান উপদেষ্টা কমিশনের প্রতিবেদন শুনে বলেন, “আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে, তা গা শিউরে ওঠার মতো। আমি শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করব।”

‘আয়নাঘর’ হিসেবে পরিচিত এই বিশেষ সেলে দীর্ঘদিন ধরে বিভিন্ন গুম ও নিখোঁজের ঘটনায় অভিযোগ ওঠে। এ বিষয়ে তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ভুক্তভোগীদের আশ্বস্ত করতে কমিশন সেখানে সরেজমিন পরিদর্শনের আহ্বান জানায়।

কমিশন আশা করছে, প্রধান উপদেষ্টার এ উদ্যোগ গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে নতুন মাত্রা যোগ করবে। একই সঙ্গে তদন্তের অগ্রগতি আরও দ্রুততর হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com