সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

১০ দিন পর খুলল ব্যাংক-বীমা, চলছে লেনদেন

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

কোরবানির ঈদের ১০ দিনের ছুটি শেষে আজ খুলেছে ব্যাংক-বীমা ও শেয়ারবাজার। চলছে লেনদেন।

 

রবিবার (১৫ জুন) সকাল থেকেই ঢাকার মতিঝিল, গুলশানসহ বিভিন্ন এলাকায় গ্রাহকদের ভিড় দেখা গেছে।

ব্যাংকগুলোতে লেনদেন শুরু হয়েছে সকাল ১০টা থে‌কে, যা চলবে বিকাল সা‌ড়ে ৩টা পর্যন্ত।

এদিকে, বিমা কোম্পানিগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থে‌কে বিকাল ৫টা পর্যন্ত। এছাড়া, শেয়াবাজারে লেনদেন আগের নিয়মেই চলবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয় সকাল ১০টায়, চলবে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত।

 

এবার কোরবানি ঈদে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল। সরকার ঈদের ছুটির সঙ্গে জুনের ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করে এবং পরের ২ দিন অর্থাৎ ১৩ ও ১৪ জুন শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন বন্ধ ছিল সরকারি সব অফিস।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com