সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ইরানের ভয়াবহ হামলায় ধ্বংসস্তূপ তেল আবিব, দিশেহারা ইসরায়েলিরা

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত শান্তিপূর্ণ শহর রিশন লে-সিয়ন এখন একেবারে ভিন্ন চেহারায়। ইরানের সাম্প্রতিক এক হামলা এই শহরের এক উপশহরের রাস্তাগুলোকে পরিণত করেছে ধ্বংসস্তূপে।

হামলার ভয়াবহতায় উল্টে গেছে গাড়ি, ধ্বংস হয়েছে একাধিক বাড়িঘর, প্রাণ গেছে অন্তত দুজনের।

israel-Family-2

ধ্বংসাবশেষের মধ্যে ছড়িয়ে আছে বাঁকানো লোহার রড, কংক্রিটের চাঁই আর ভাঙা কাঠ। সেই ধ্বংসস্তূপেই পাওয়া গেছে শিশুদের খেলনা, বইপত্র—যেন এক নীরব সাক্ষ্য হয়ে আছে আগের জীবনের।

এক ব্যক্তিকে দেখা যায় একটি বড় আকারের তেলচিত্র কাঁধে নিয়ে যাচ্ছেন—বিস্ময়করভাবে ছবিটি হামলার ভেতরেও অক্ষত থেকেছে।

israel-3

সকাল থেকে একে একে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের ভাঙা বাড়ির ধ্বংসাবশেষে ফিরে আসছেন, চেষ্টা করছেন যা কিছু বাঁচানো সম্ভব, তা সংগ্রহ করে নিতে।

এই দৃশ্য যেন এক চুপচাপ হাহাকারের প্রতিচ্ছবি—ঘরের স্মৃতি, ভাঙা দেয়ালের পাশে দাঁড়িয়ে বেঁচে যাওয়ার সংগ্রাম।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com