সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নিজ গ্রামে ফিরলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

১৪ বছর পর নিজ জেলার মাটিতে পা রাখলেন সদ্য কারামুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও বর্তমান নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে তিনি বিমানে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানীসহ রংপুর বিভাগের আট জেলার আমির, শুরা সদস্য ও বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীরা। বিমানবন্দরের বাইরে দলীয় নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান।

‘সত্যের জয় হয়েছে’ — বললেন আজহারুল ইসলাম
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটিএম আজহারুল ইসলাম বলেন, “স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি হাসিনার সরকার মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ এনে কথিত অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে আমাকে সাজানো মামলায় মৃত্যুদণ্ড দিয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে, জনগণের ঐক্য এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সত্যের জয় হয়েছে। শেখ হাসিনার সরকার পালিয়েছে।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপর নানা জুলুম-নির্যাতন চালানো হয়েছে, কিন্তু আমরা পালিয়ে যাইনি। যাবোও না। এই দেশে জন্মেছি, এই দেশেই মরবো।”

দিনভর কর্মসূচি
আজহারুল ইসলামের আগমন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সকাল সাড়ে ১০টায় তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক পথসভায় যোগ দেন।

বিকেল ৩টায় বদরগঞ্জ উপজেলার সাহাপুর মাঠে আয়োজিত এক গণসংবর্ধনায় অংশ নেবেন।

এরপর নিজ এলাকা লোহানিপাড়া ইউনিয়নের পারিবারিক কবরস্থানে জিয়ারত শেষে বালুয়াভাটার নিজ বাড়িতে রাত যাপন করবেন।

দীর্ঘ ১৪ বছর পর নিজ ভূমিতে ফিরে আজহারুল ইসলাম বলেন, “এই দীর্ঘ সময় কারাবরণ করেও আমরা মাথা নিচু করিনি। বরং জনগণের ভালোবাসায় ফিরে এসেছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলাম রক্ষার আন্দোলনে আমরা সবসময় আছি, থাকবো।”

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com