সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গাজায় ঈদের দ্বিতীয় দিন ইসরায়েলের হামলায় নিহত ৭২

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও গাজা জুড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। শনিবার (৭ জুন) ঈদের দ্বিতীয় দিন দফায় দফায় ইসরায়েলের হামলায় অন্তত ৭২ ফিলিস্তিনি নিহত এবং আরো প্রায় ১০০ জন হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। পাশাপাশি খাদ্য বিতরণ কার্যক্রমও বন্ধ রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)।

 

 

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ঈদুল আজহার দ্বিতীয় দিনে গাজা শহরের সাবরা এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমানের দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ছয় শিশুসহ কমপক্ষে ১৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছে।

উদ্ধারকারী দল আশঙ্কা করছে, নিহতের সংখ্যা ৩০ জনেরও বেশি হতে পারে, কারণ এখনও অনেক মানুষ নিখোঁজ এবং সম্ভবত ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।

দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পশ্চিমে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলি গোলাবর্ষণে একই পরিবারের চার সদস্যসহ ১২ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছেন।

 

গাজা শহরের পশ্চিমে বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় আরো সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

গাজার উত্তরাঞ্চলের আল-সাফতাওয়ি এলাকায় বেসামরিকদের একটি দলকে লক্ষ্য করে ইসরায়েলি কামানের গোলাবর্ষণে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।

জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে আবু শ্রেখ এলাকায় একটি বেসামরিক সমাবেশ লক্ষ্য করে বিমান হামলায় আরো তিনজন নিহত হয়েছেন।

একই এলাকার আল-মুজাইদা জ্বালানি স্টেশনের কাছে একটি বাড়িতে পৃথক হামলায় এক শিশুসহ আরো তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

নাসের হাসপাতালের একজন মেডিকেল কর্মকর্তা জানিয়েছেন, খান ইউনিসের পূর্বে বানি সুহেলা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় ছয়জন নিহত হয়েছেন।

খান ইউনিসের অন্যত্র, আল-আমাল পাড়ায় পৃথক ড্রোন হামলায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন।

 

চিকিৎসা সূত্র আনাদোলুকে জানিয়েছে, জাবালিয়া আল-নাজলা এলাকায় বেসামরিকদের একটি দলকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় আরো আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

একই সূত্র জানিয়েছে, জাবালিয়ার আল-ফালুজা এলাকায় ইসরায়েলি হামলায় আরো দুজন নিহত হয়েছেন।

 

স্থানীয় চিকিৎসা সূত্রের তথ্যানুযায়ী, গাজা শহরের পূর্বে আল-তুফাহ পাড়ায় বেসামরিক লোকদের একটি দলকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচজন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

মধ্য গাজার দেইর আল-বালাহতে আল-দুররা স্টেডিয়ামের কাছে বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলায় আরো দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আলাদাভাবে, রাফাহর পশ্চিমে একটি মার্কিন ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

ফিলিস্তিনি সূত্রের ভিত্তিতে আনাদোলুর এক পরিসংখ্যান অনুসারে, গত ২৭ মে থেকে রাফাহতে চালু হওয়া বিতর্কিত মার্কিন ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে মানবিক সাহায্য পেতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা ১১৫ জনে দাঁড়িয়েছে, ৫৮০ জনেরও বেশি আহত এবং নয়জন এখনও নিখোঁজ রয়েছেন।

গাজায় শুক্রবার (৬ জুন), ঈদুল আজহার প্রথম দিনে ইসরায়েলি বিমান হামলা ও গোলাগুলিতে ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মুসলিম ক্যালেন্ডার পদ্ধতিতে বছরে দুটি ঈদ (প্রধান মুসলিম ছুটির দিন) পালন করা হয়। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি গাজাবাসীদের জন্য চতুর্থ ‘নিরানন্দের’ ঈদ। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করে, যার ফলে এখন পর্যন্ত প্রায় ৫৪ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে এবং গাজা প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com