সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা, বাবা-ছেলে নিহত

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মসজিদে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছেন। অন্তত ১৫ জন আহত হয়েছেন।

 

শুক্রবার (৬ জুন) সকাল ৭টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার তালদিঘি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মো. পারভেজ মিয়া (৪০) ও তার ছেলে মো. হাসান মিয়া (৮)। তারা নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় গ্রামের বাসিন্দা। হালুয়াঘাটে নানা শ্বশুর বাড়িতে ঈদ করতে পরিবার নিয়ে যাচ্ছিলেন পারভেজ।

আরো পড়ুন:

গাবতলীতে পরিবহন সঙ্কট, ঘরমুখো মানুষের ভিড়

গাবতলীতে পরিবহন সঙ্কট, ঘরমুখো মানুষের ভিড়

টাঙ্গাইলে ট্রেন ও বাসের ছাদ থেকে পড়ে ২ জন নিহত

টাঙ্গাইলে ট্রেন ও বাসের ছাদ থেকে পড়ে ২ জন নিহত

 

পুলিশ জানায়, নারায়নগঞ্জ থেকে হালুয়াঘাট যাচ্ছিল তিশা পরিবহনের বাস। এই বাসে হালুয়াঘাটে নানা শ্বশুর বাড়িতে ঈদ করতে যাচ্ছিলেন পারভেজ, তার স্ত্রী-সন্তান ও শ্বশুর বাড়ির লোকজন। আজ সকাল ৭টার দিকে তালদিঘি এলাকার ফকিরবাড়ি মসজিদে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা দেয়।

 

এ ঘটনায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে বাবা-ছেলে নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান বলেন, “সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে ঘটনাস্থলেই নিহত হন। নিহতের স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা আহত হয়েছেন। মরদেহ দুইটি থানায় নেওয়া হয়েছে। ঘাতক বাসটি জব্দ রয়েছে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com