সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পটুয়াখালীর ২২ গ্রামে ঈদ উদযাপন

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ২২টি গ্রামের ২৫ হাজার মানুষ ঈদুল আজহা উদযাপন করছেন।

 

 

শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৭টায় জেলার কলাপাড়া উপজেলার উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এই দুই মসজিদে অনুষ্ঠিত নামাজে সবেচেয়ে বেশি মুসল্লি অংশ নেন।

এছাড়া, পটুয়াখালী সদর উপজেলার চার, কলাপাড়ার আট, রাঙ্গাবালির দুই, গলাচিপার তিন, দুমকির দুই ও বাউফল উপজেলার তিন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষে এসব গ্রামের মানুষের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।

আরো পড়ুন:

টাঙ্গাইলে যমুনা সেতু সড়‌কে যানবাহন চলছে থেমে থেমে

টাঙ্গাইলে যমুনা সেতু সড়‌কে যানবাহন চলছে থেমে থেমে

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সবার সহযোগিতা চায় পরিবেশ মন্ত্রণালয়

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সবার সহযোগিতা চায় পরিবেশ মন্ত্রণালয়

 

এলাকাবাসী জানান, প্রায় ১০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ করছেন এসব গ্রামের মানুষ। তারা স্থানীয়ভাবে চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com