সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আজ লক্ষ্মীপূজা

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দেশের হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা আজ রোববার। শারদীয় দুর্গাপূজা শেষে প্রথম পূর্ণিমা তিথিতে লক্ষ্মীপূজা হয়। এই পূর্ণিমাকে বলা হয় কোজাগরী। সে জন্য এই পূজা কোজাগরী লক্ষ্মীপূজা নামেও পরিচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সহকারী সেবায়েত রুবেল চক্রবর্তী প্রথম আলোকে বলেন, নবযুগ ডাইরেক্টরি পঞ্জিকা অনুযায়ী আজ রোববার সকাল ১১টা ২৭ মিনিট ৪৩ সেকেন্ড থেকে পূর্ণিমা তিথি শুরু হবে। আগামীকাল সোমবার সকাল ১০টা ১৮ মিনিট ৪৮ সেকেন্ডে এই তিথি শেষ হবে। এই সময়ের মধ্যে লক্ষ্মীপূজা উদ্‌যাপন করবে হিন্দু সম্প্রদায়।

শাস্ত্রমতে, দেবী লক্ষ্মী ধনসম্পদ তথা ঐশ্বর্যের প্রতীক। উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবী হিসেবে পরিচিত লক্ষ্মী। তাই লক্ষ্মী ঐশ্বর্যের দেবী। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পূর্ণিমায় দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে পূজা গ্রহণ করতে আসেন।

মন্দিরের পাশাপাশি দেশের হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে আজ লক্ষ্মীপূজা হবে। এ উপলক্ষে প্রধানত নারীরা উপবাসব্রত পালন করবেন। পূজা অর্চনার পাশাপাশি ঘরবাড়ির আঙিনায় লক্ষ্মীর পায়ের ছাপের আলপনা আঁকা হবে। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন করা হবে। সাধারণত ঘরোয়া পরিবেশে লক্ষ্মীপূজার বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com