সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল ইউপির বিয়াল্লিশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. বায়জিদ মিয়া (১৮) সদর উপজেলার মাছিহাতা ইউপির গজারিয়া গ্রামের মো. শুক্কু মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, বুধবার রাতে বিয়াল্লিশ্বর এলাকায় মল্লিকা সিএনজি গ্যাস পাম্প থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা গ্যাস নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক বায়েজিদ মারা যায়। ঘাতক ট্রাক চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com