সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, বাঁচাতে গিয়ে আহত মা

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এসময় সন্তানদের বাঁচাতে গিয়ে আহত হয়েছেন মা।

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ওই গ্রামের আব্দুস সাত্তার ও পান্না দম্পতির ছেলে মুয়াজ (৬) ও আরাফাত (৪)।

কেন্দুয়া পেমই পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. বাবুল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে বাড়ির পাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত ঘরের পাশের একটি আর্থিংয়ের তার স্পর্শ করে এক ভাই। তাকে বিদ্যুতায়িত হতে দেখে চিৎকার দিয়ে বাঁচাতে গেলে অপর ভাইও তারের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়।

এসময় শিশু দুটির বাবা-মা পাশের গোয়ালঘরে গাভির দুধ সংগ্রহ করছিলেন। সন্তানদের চিৎকার শুনে মা দ্রুত ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুতায়িত হয়ে আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। আহত মাকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, আর্থিংয়ের তারে সাধারণত বিদ্যুৎ থাকে না। তবে সুইচবোর্ড থেকে কোনোভাবে ওই তারে বিদ্যুৎ চলে এসেছিল। তাতেই দুই শিশু বিদ্যুতায়িত হয়।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com