সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রাবির ১৮ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রবর্তিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৫ ও ১৬ সালের জন্য মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৬ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের আওয়াতাধীন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থী।

সম্প্রতি ইউজিসির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, ২০১৫-১৬ সালের প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৬৪ জনকে বাছাই করা হয়েছে। তবে এ স্বর্ণপদক কখন দেয়া হবে এ বিষয়ে ইউজিসির পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন বলেন, প্রধানমন্ত্রীর স্বর্ণপদক ২০১৫-১৬ সালের জন্য আমরা বিশ্ববিদ্যালয় থেকে একটি তালিকা ইউজিসির কাছে পাঠিয়েছিলাম। সেখান থেকে ১৮ জনের নামের তালিকা প্রকাশ করেছে।

ইউজিসির ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালের স্বর্ণ পদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন, কলা অনুষদভুক্ত আরবী বিভাগের ইসাছিন আল মাসুম, আইন অনুষদভুক্ত আইন বিভাগের মো. নূরুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের মনিরা পারভীন কনা, বিজ্ঞান অনুষদভুক্ত পদার্থ বিজ্ঞান বিভাগের ইহ্তিশাম ক্বাবিদ, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের লুবাতুল আরবিয়া, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শাহনাজ আক্তার, প্রকৌশল অনুষদভুক্ত ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শামীম রেজা, কৃষি অনুষদভুক্ত এগ্রোনোমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের পূজা দেবী, চিকিৎসা অনুষদ থেকে অধিভূক্ত মেডিকেল কলেজের জোহরা আক্তার।

২০১৬ সালের স্বর্ণ পদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন, কলা অনুষদভুক্ত আরবী বিভাগের এইচ. এম মুহিব্বুল্লাহ, আইন অনুষদভুক্ত আইন বিভাগের বনশ্রী রাণী, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সমাজ বিজ্ঞান বিভাগের কোহিনুর খাতুন, বিজ্ঞান অনুষদভুক্ত ফার্মেসী বিভাগের আনিকা নুসরাত, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের মো. সিফাত রাহী, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের মো. সাগর হোসেন, প্রকৌশল অনুষদভুক্ত কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জাকিয়া জিনাত চৌধুরী, কৃষি অনুষদভুক্ত ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের তাজমিনা খাতুন ও চিকিৎসা অনুষদ থেকে অধিভূক্ত মেডিকেল কলেজের মুহতারিমা-নূর-ই-হাসীন প্রধান।

বিডি-প্রতিদিন/ ১৫ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com