সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
  1. সোমবার সারা দিন যা যা ঘটেছে:

    • বাংলাদেশে এবছর দুর্গাপূজা উপলক্ষে ২০শে অক্টোবর থেকে পরবর্তী তিনদিন সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এরপর ২৪ ও ২৫শে অক্টোবর পড়েছে সাপ্তাহিক ছুটি। ফলে এবার পূজায় টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। তবে দুর্গাপূজার শুরু আগের শনিবার, অর্থাৎ ১৭ই অক্টোবর সরকারিভাবে অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
    • দুর্গাপূজার বেচাকেনার জন্য দোকানপাট, শপিং মল ও বিপণিবিতান রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। পূজা শেষে ২৩শে অক্টোবর থেকে পুনরায় রাত ৮টায় দোকান বন্ধ করতে হবে।
    • এখন থেকে প্রতিবছর সাতই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
    • দেশজুড়ে বিক্ষোভের মুখে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। আগামী ২৯শে নভেম্বর আগাম নির্বাচন হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। এই নির্বাচন ২০২৭ সালের গ্রীষ্মে হওয়ার কথা ছিল।
    • সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইসায় চালানো হুথিদের হামলায় প্রবাসী এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির মো. সজিব হোসেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।
    • ঢাকা থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে সম্প্রতি এক আসামি পালানোর যে ঘটনা ঘটেছে, সেটির সঙ্গে পুলিশের সদস্যরাই জড়িত বলে তদন্তে উঠে এসেছে।
    • বোমা হামলার হুমকির পর নিরাপত্তা জোরদার করা হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে।
    • সুনামগঞ্জে ‘ইসলামপন্থিদের’ আপত্তির মুখে নারীদের একটি প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত করেছেন আয়োজকেরা।
    • চিকিৎসাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবছর তিনজনকে যৌথভাবে নোবেল পুরস্কার দিয়েছে কমিটি।তারা হলেন: কার্ল ডাইসারোথ, পিটার হেগম্যান এবং গেয়র্গ নাগেল। আলোর সাহায্যে নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিক্স সম্পর্কিত আবিষ্কারের জন্য চলতি বছর তিন বিজ্ঞানীকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।
    • ব্রিটিশ সামরিক ঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ড থেকে সব বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন। এক বিবৃতিতে মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন যে, তারা তাদের বোমারু বিমানগুলো ওই ঘাঁটি থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রের নিজেদের ঘাঁটিতে নিয়ে গেছেন।
    • বেসামরিক বিমান চলাচলের জন্য সৌদি আরবের আকাশসীমা মোটেও নিরাপদ নয় বলে সতর্ক করেছে ইয়েমেনের হুথিরা। যেকোনো মুহূর্তে সেখানে হামলা হতে পারে বলে সোমবার হুঁশিয়ার করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি।
    • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও কমপক্ষে নয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৭১ জনে দাঁড়াল।
    • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দু’জন চট্টগ্রামে এবং একজন ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
    • ঢাকার মিরপুর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় হওয়া মামলায় জামিন পেলেন অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী।
    • হুথিদের হটিয়ে পুনরায় বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইয়েমেনের সামরিক বাহিনী।
    • পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির রাজধানী ইসলামাবাদের দিকে লংমার্চ শুরু করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা।
    • ‘পুলিশি হয়রানি’ বন্ধের দাবিতে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা।

    বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।

    অন্যান্য খবর পড়ার জন্য মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. দুর্গাপূজা পর্যন্ত মার্কেট-শপিংমল খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

    শপিংমল

    দুর্গাপূজায় ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে এখন থেকে দোকানপাট, শপিংমল এবং বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার।

    সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় একথা জানিয়েছে।

    এক নির্দেশনায় মন্ত্রণালয় বলেছে, এখন থেকে ২২শে অক্টোবর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত শপিংমলসহ সব ধরনের দোকান ও বিপণিবিতান খোলা থাকবে।

    এরপর ২৩শে অক্টোবর থেকে আবার আগের নিয়মে রাত আটটায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করতে হবে।

    এর আগে, গত বৃহস্পতিবার বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে চিঠি দিয়ে দুর্গাপূজার আগে দোকানপাট খোলা রাখার সময় রাত ১০টা পর্যন্ত বৃদ্ধি করার দাবি জানিয়েছিল বাংলাদেশ দোকান মালিক সমিতি।

    সেই প্রেক্ষিতেই নতুন এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com