সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।

গতকাল শনিবার কাঞ্চন পৌর বিএনপির উদ্যোগে শীতলক্ষ্যা নদীতে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই নদীর দুই পারে জড়ো হয় হাজারো দর্শনার্থী।

এক পর্যায়ে নৌকাবাইচ দেখতে নামে মানুষের ঢল। 

নৌকাবাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এবারের প্রতিযোগিতায় ছোট-বড় মিলিয়ে ২৫টি নৌকা অংশ নেয়।

অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ‘পুরনো দিনের ঐতিহ্যবাহী খেলাগুলো ফিরিয়ে আনতে হবে।

মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। পানির চলাচল ঠিক রেখে প্রতিবছর এই ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন করা হবে। আগামী বছর শুধু স্টেজে বসে না থেকে নিজেও নৌকাবাইচে অংশ নেওয়ার চেষ্টা করব।’ 

নৌকাবাইচ ঘিরে শুধু প্রতিযোগিতাই নয়, সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

নদীর দুই পারে মানুষের ভিড় আর নৌকা-ট্রলারে দর্শনার্থীদের উপস্থিতিতে শীতলক্ষ্যা যেন ফিরে পায় তার পুরনো রূপ। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com