সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ফরিদপুরে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাসুদা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ছয়জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মাসুদার মৃত্যু হয়। তিনি ফরিদপুর পৌরসভার আলিপুর এলাকার বাসিন্দা ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) তীব্র জ্বর নিয়ে মাসুদা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

 

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ডেঙ্গু পজিটিভ হওয়ার পর মাসুদাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সোমবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান।

স্বাস্থ্য বিভাগের সার্বিক চিত্র তুলে ধরে সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ২৬ জন রোগী ভর্তি হওয়ায় বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে মোট ১০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ বছর এখন পর্যন্ত ফরিদপুরে প্রায় ৭০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে ছয়জনের প্রাণহানি ঘটেছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com