সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পানিতে ডুবে যমজ ভাই বোনসহ ৬ জনের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
দেশের তিন জেলায় পানিতে ডুবে ছয়জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ :

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে তানিশা (৮) ও রায়হান (৮) নামের যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার দুপুরে সিরাজদিখানের চসিমুউদ্দিন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের বাবা মো. শরিফ কুয়েতপ্রবাসী। তাঁদের বাড়ি ঢাকার ডেমরার ঠুলঠুলিয়া চেয়ারম্যানবাড়ী এলাকায়। 

নিহতদের খালা কামরুন নাহার বলেন, ‘আমার বোন ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে গতকাল আমাদের বাড়িতে বেড়াতে আসে।

আজ দুপুরের দিকে বাড়ির পাশের একটি পুকুরে দুজন খেলতে যায়। খেলতে খেলতে হঠাৎ একজন পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও পানিতে ডুবে যায়।’ 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে যমজ ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলায় মহানন্দা নদীতে ডুবে তরুণ দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন—সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে ও নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সামিউল ইসলাম সান (১৮) এবং একই গ্রামের আব্দুস সোবহানের ছেলে ও মহিপুর কলেজের শিক্ষার্থী সাব্বির রহমান (১৮)।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু ও ইউপি সদস্য ইউসুফ আলী বলেন, দুপুরে গ্রামের মাঠে ফুটবল খেলার পর চার বন্ধু একসঙ্গে নদীতে গোসলে নামে। এর মধ্যে রক্ষা পাওয়া দুজন ডুবে যাওয়া দুজনকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়।

নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দা ও পূর্বধলায় পৃথক স্থানে পুকুরে ডুবে ১৮ মাস ও ১৬ মাস বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল বিকেলে নিজ নিজ বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। কলমাকান্দার রংছাতি ইউনিয়নের শিংকাটা গ্রামে মারা গেছে তায়েবা (১৮ মাস)। সে ওই গ্রামের মজিবর রহমানের মেয়ে। অন্যদিকে পূর্বধলার খলিশাউড় ইউনিয়নের খলিশাউড় পূর্ব পাড়া গ্রামে পুকুরে ডুবে মারা গেছে আমির হামজা (১৬ মাস)। সে ওই গ্রামের কৃষক শহীদ মিয়ার ছেলে। 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com