স্মৃতিচারণা করতে গিয়ে আখতার হুসেনের ছোট ছেলে প্রমিত হুসেন বাবার মানবিকতার একটি ঘটনা তুলে ধরেন।
মহান মুক্তিযুদ্ধের সময়ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে কলম ধরেছিলেন আখতার হুসেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত তাঁর লেখা এবং সুরকার অজিত রায়ের সুরে শিল্পী তিমির নন্দীর গাওয়া ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে জাগছে বাঙালিরা/আজ রুখবে তাদের কারা’ গানটি মুক্তিযুদ্ধের সময় মানুষের মনে সাহস ও প্রত্যয় জাগিয়েছিল।
গতকাল শুক্রবার শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ১১টার দিকে আখতার হুসেনের মরদেহ সিরাজগঞ্জের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে স্ত্রী মল্লিকা হুসেনের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।