সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জাবিতে মানববন্ধন

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে সেলফি পরিবহনের বাসচাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) সাবেক শিক্ষার্থী ও ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত রুবেল পারভেজ নিহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।

শুক্রবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধন করেন তারা।

 

মানববন্ধনে রুবেল পারভেজের হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি সেলফি পরিবহনের রুট পারমিট বাতিল ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়।

 

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ৩২তম ব্যাচের সাবেক শিক্ষার্থী শাহাবুদ্দিন বলেন, ‘রুবেল পারভেজের মৃত্যুতে যে ক্ষতি হয়েছে, তা আমরা পূরণ করতে পারবো না। কিন্তু রুবেলের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। সেই সঙ্গে সেলফি পরিবহনের রুট পারমিট বাতিল করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, ‘বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জাবির সাবেক শিক্ষার্থী রুবেলকে পরিকল্পিতভাবে বাস চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এর বিচার করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত মহাসড়কে সেলফি পরিবহন চলতে দেওয়া হবে না।’

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমানসহ, বিভিন্ন বিভাগ ও ব্যাচের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

মাহবুব সরদার/এনআইবি/এএসএম

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com