সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

লোহিত সাগর উপকূল বরাবর আক্রমণ তীব্রতর করছে হুতিরা

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের উপকূলবর্তী এলাকাগুলোতে তাদের আক্রমণ জোরদার করছে। এলাকাটি জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালির একটি বিকল্প পথ। বৈশ্বিক সমুদ্রপথের উপর এর প্রভাব নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।

ইয়েমেনের একটি সংবাদমাধ্যম বৃহস্পতিবার জানিয়েছে যে, হুতিরা গুরুত্বপূর্ণ বন্দর নগরী মোচার নিয়ন্ত্রণ দখল করেছে।

এলাকাটি লোহিত সাগরের মোহনায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জলপথ বাব এল-মানদেব প্রণালির অদূরে। ইরান-সমর্থিত গোষ্ঠীটি এর আগে সৌদি আরবের বিরুদ্ধে একটি নৌ অবরোধ ঘোষণা করেছিল।

বৃহস্পতিবার এক বিবৃতিতে হুতিরা বলেছে, সর্বশেষ এই অভিযানের লক্ষ্য হলো শত্রুপক্ষের হামলা প্রতিহত করা। তারা এও বলেছে যে লোহিত সাগরে নৌচলাচলের স্বাধীনতা নিয়ে “কোনো আন্তর্জাতিক উদ্বেগের প্রয়োজন নেই”।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com