সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সাপের দংশনে মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ইউনিটের এক গবেষণায় দেখা গেছে, সাপের কামড়ের সব ঘটনার মধ্যে এক চতুর্থাংশ বিষাক্ত, যাদের ১০ দশমিক ৬ শতাংশ শারীরিক ও ১ দশমিক ৯ শতাংশ মানসিক অক্ষমতা দেখা যায়।

সাপের কামড়ের মধ্যে ৯৫ শতাংশ ভুক্তভোগী গ্রামীণ অঞ্চলের এবং নারীদের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেশি পুরুষ সাপের কামড়ের ঝুঁকিতে থাকে।

সাপের কামড় এবং মৃত্যুর উচ্চ প্রকোপ হার সত্ত্বেও, স্থানীয়ভাবে কোনো অ্যান্টিভেনম উৎপাদিত হয় না।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এটা (মৃত্যু) অনেক বড় সংখ্যা। আমাদের একটি ভেনম সংগ্রহ কেন্দ্র আছে। আমাদের অ্যান্টি ভেনম উৎপাদনের ব্যবস্থা নিতে হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশের জনগণের ওপর করা ২০২১-২০২২ সালের মধ্যে পরিচালিত বিভিন্ন অসংক্রামক রোগের ওপর ১৭টি গবেষণা তুলে ধরা হয়।

এক গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ২৫ শতাংশ উচ্চ রক্তচাপে ভুগছেন, ১০ শতাংশ ডায়াবেটিসে ভুগছেন এবং ৫ শতাংশ স্থূলকায়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com