সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নানার বাড়িতে বেড়াতে এসে সাঙ্গু নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে ডুবে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আমিলাইষ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ডলু নয়াপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—পূর্ব ডলু নয়াপাড়া এলাকার মোহাম্মদ বেলালের মেয়ে মাহিয়া আক্তার (৬) ও ছেলে মোহাম্মদ মাহিন (৫)। তারা সম্পর্কে আপন ভাই-বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে দুই ভাই-বোন বাড়ির কাছাকাছি মধ্য আমিলাইষ এলাকার সাঙ্গু নদীর ঘাটঘর এলাকায় চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা নদীর পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা সাঙ্গু নদীর পানিতে দুই শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। তবে ততক্ষণে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে।

দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সন্তান হারানোর বেদনায় বাবা-মা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রাও ঘটনাস্থলে ছুটে আসেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আমিলাইষ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইউছুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুই শিশুর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। তাদের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com