সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দর্শনার্থীর ভিড় ওয়াটার রিজার্ভার ঘিরে

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুবলপুর ওয়াটার রিজার্ভার এলাকা এখন স্থানীয়দের কাছে বিনোদনের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। মনোরম প্রাকৃতিক পরিবেশ ও দৃষ্টিনন্দন ওয়াটার রিজার্ভার দেখতে প্রতিদিনই আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছে দর্শনার্থীরা।

বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের আনাগোনায় মুখর হয়ে উঠছে এলাকাটি। ছুটির দিনে দর্শনার্থীর সংখ্যা আরো বাড়ে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগেও সুবলপুরের ওই এলাকার চিত্র ছিল ভিন্ন। পাটাচোরাসহ পার্শ্ববর্তী গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম ভরসা ছিল একটি বাঁশের সাঁকো।
পরে ওই স্থানে ভৈরব নদের ওপর সম্প্রতি ওয়াটার রিজার্ভার নির্মাণের পর বদলে যেতে শুরু করে এলাকার পরিবেশ। স্থাপনাটি ঘিরে মানুষের আগ্রহ বাড়তে থাকে। বর্তমানে বিকেল হলেই বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে এলাকাটি জমজমাট হয়ে ওঠে। 

তবে দর্শনার্থীদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিয়ে রয়েছে নানা ঘাটতি।

স্থানীয়দের অভিযোগ, ওয়াটার রিজার্ভার এলাকা ঢালু হওয়ায় অসাবধানতায় পড়ে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ ছাড়া পর্যাপ্ত আলোকসজ্জা না থাকায় সন্ধ্যার পর নিরাপত্তাঝুঁকি বাড়ে। বখাটেদের উৎপাত ও ইভ টিজিং প্রতিরোধে নজরদারি বাড়ানোর পাশাপাশি যানবাহনের নির্দিষ্ট পার্কিং এবং নদীর পানি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়া জরুরি। 

পাটাচোরা গ্রামের সাবেক ইউপি সদস্য কুতুবউদ্দিন বলেন, পরিকল্পিতভাবে জায়গাটির সৌন্দর্য বাড়ানো গেলে এটি দামুড়হুদার অন্যতম বিনোদনকেন্দ্রে পরিণত হতে পারে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল করিম বিশ্বাস বলেন, স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকেও অনেকে এখানে আসছে।

দর্শনার্থীদের সুবিধার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলা হবে। এ বিষয়ে ইউএনও লাভলী ইয়াছমিন বলেন, ‘ওয়াটার রিজার্ভারটি পানি উন্নয়ন বোর্ড করেছে। আমি তাদের সঙ্গে কথা বলব সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছু করা যায় কি না। এ ছাড়া ও উপজেলা প্রশাসন থেকে বসার জায়গাসহ কী কী করা যায়, সেটা আগামী মিটিংয়ে আলোচনা করব।’ 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com