সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শেরপুরে ভুয়া ডাক্তারের জেল ও এক লাখ টাকা জরিমানা

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুরে সনদবিহীন চিকিৎসা ও অবৈধ অস্ত্রোপচারের দায়ে সুনীল কুমার বিশ্বাস (৫০) নামের এক কথিত ভুয়া ডাক্তারকে সাত দিনের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে শেরপুর পৌরসভার সান্যালপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত সুনীল কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে কোনো স্বীকৃত ডিগ্রি বা সার্টিফিকেট ছাড়াই নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি নিয়মিত ব্যবস্থাপত্র প্রদান, নিষিদ্ধ ওষুধ প্রেসক্রিপশন করা এবং অবৈধভাবে অস্ত্রোপচার করে আসছিলেন। অভিযান চলাকালীন তার চেম্বারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অস্ত্রোপচারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এক লাখ টাকা জরিমানা এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম। শেরপুর থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এমন অপচিকিৎসা ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে রাতেই পুলিশি পাহারায় জেলহাজতে পাঠানো হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com