মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

চিকিৎসক রোগীর মাঝে আস্থা ফেরাতে হবে

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রোগীদের আস্থা পুনরুদ্ধারে চিকিৎসকদের আচরণে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। তার মতে, শুধু ভালো চিকিৎসা বা ব্যবস্থাপত্র দিলেই হবে না, রোগীর সঙ্গে সহানুভূতিশীল ও মানবিক আচরণও নিশ্চিত করতে হবে।

শুক্রবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির (বিএমএসএস) আয়োজনে জাতীয় সাধারণ সভা (এনজিএ) ২০২৬-এ বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘ওয়ান প্লেজ, ওয়ান বন্ড: ডক্টরস রাইটস অ্যাবাভ অল’ প্রতিপাদ্যে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৯৫০ মেডিকেল শিক্ষার্থী, তরুণ চিকিৎসক ও স্বাস্থ্য পেশাজীবী অংশ নেন।

চিকিৎসকদের বিরুদ্ধে রোগীদের একটি বড় অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, চিকিৎসকেরা অনেক সময় রোগীদের পর্যাপ্ত সময় দেন না এবং তাদের সঙ্গে যথাযথ আচরণ করেন না। এ জায়গায় পরিবর্তন আনতে হবে। ধৈর্য, আন্তরিক আচরণ, শারীরিক উপস্থিতি ও গভীর মনোযোগের মাধ্যমে রোগীদের মনের ক্ষোভ দূর করতে হবে।

অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, বুকভরা আশা নিয়ে রোগীরা চিকিৎসকের কাছে আসেন। তারা ভালো আচরণ, যথাযথ মনোযোগ, নির্ভুল ব্যবস্থাপত্রের পাশাপাশি চিকিৎসকের কাছে একটি ভরসার জায়গা চান। তাই চিকিৎসকদের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনা।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com