সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দুর্গাপুরে ভারতীয় ফেনসিডিল জব্দ, গ্রেফতার ১

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে একটি অটোরিকশায় বিশেষভাবে তৈরি গোপন বক্সথেকে ৪৮০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জরিত থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। বুধবার(২৬আগস্ট) সকালে দুর্গাপুর পৌর শহরের শিমুলতুলি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃত ব্যক্তি হল, পৌর শহরের মারকাজ এলাকার আবুল মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি চেকপোস্টে দায়িত্ব পালন শেষে পুলিশ সদস্যরা থানায় ফেরার পথে সকাল ৮টার দিকে শিমুলতুলি এলাকায় একটি অটোরিকশাকে সন্দেহ হয়। পুলিশ অটোরিকশাটিকে থামানোর সংকেত দিলে চালক দ্রুত গতি বাড়িয়ে পাশের একটি গলিতে ঢুকে পড়ে। পরে পুলিশ অটোরিকশাটিকে ধাওয়া করে একপর্যায়ে অটোরিকশা চালক দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে অটোরিকশাটি তল্লাশি করে বিশেষভাবে তৈরি কাস্টমাইজ করা বক্সের ভেতর থেকে ৪৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ নিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি দুর্গাপুরের মার্কাস মসজিদ এলাকার বাসিন্দা। সম্ভবত ফেনসিডিলগুলো সেকেন্ড পার্টির কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। এর সঙ্গে আরও কোনো চক্র জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com