মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সার নিয়ে নৈরাজ্য কঠোর অবস্থানে সরকার

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বারবার নৈরাজ্য সৃষ্টি করা হলেও ঠেকাতে পারছে না প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। গত ৫ আগস্ট শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটানো শিক্ষার্থীরা এসব নৈরাজ্যের কারণে বিতর্কিত হচ্ছে। সাধারণ মানুষ হচ্ছে অতিষ্ঠ। তুচ্ছ ঘটনার জেরে সামাজিক মাধ্যমে আগাম ঘোষণা দিয়ে তাণ্ডব চালানো হলেও তা প্রতিরোধে সরকারের তৎপরতা দেখা যাচ্ছে না। নানা দাবি নিয়ে বারবার সড়ক বন্ধ করা হচ্ছে। যেসব ঘটনায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা রয়েছে, তা দূর থেকেই দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে আইনশৃঙ্খলার উন্নতি হচ্ছে না, জনমনে ভীতি কাটছে না।

গতকাল সোমবার যাত্রাবাড়ীতে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজে পুরান ঢাকার সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরে কেউ নিহত হয়নি বলে নিশ্চিত করলেও দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে– তা বলা হয়নি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাষ্যে।

শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পতন ঘটানো অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা সারজিস আলম গতকাল ফেসবুকে লেখেন, ‘সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ। যদি কেউ বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয়েরই হোক না কেন; দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ।’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল দাবি করেন, রক্তক্ষয় এড়াতেই পুলিশ শক্তি প্রয়োগ করছে না। তিনি বলেন, পুলিশ বাধা দিলেও শিক্ষার্থীরা এগিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী শেষ পর্যন্ত উপস্থিত থেকে তাদের সরানোর চেষ্টা করে। পুলিশ পাল্টা ব্যবস্থা নিলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতো। পাল্টা আক্রমণ হলে ছররা গুলি ছোড়ার কাজটি করত। পুলিশে নতুন যারা দায়িত্ব নিয়েছেন, তারা সেটি করবেন। তবে তারা যথেষ্ট সময় পাননি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com