মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

২০২৭ এস এস সি পরীক্ষা ১৪ই মার্চ থেকে শুরু

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরু হবে, যা শেষ হবে ১৫ এপ্রিল।প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষার পর ২২ এপ্রিলের মধ্যে সব ব্যাবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

 

গতকাল সোমবার শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পূর্ণাঙ্গ এ সময়সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী আগামী ১৪ মার্চ প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষা নেওয়া হবে।এরপর ১৬ মার্চ বাংলা দ্বিতীয়পত্র, ১৮ মার্চ ইংরেজি প্রথমপত্র এবং ২১ মার্চ ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা হবে। আবশ্যিক গণিত পরীক্ষা হবে ২৫ মার্চ।

 

এরপর ৪ এপ্রিল রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ; ৮ এপ্রিল হিসাববিজ্ঞান এবং ১৩ এপ্রিল জীববিজ্ঞান ও অর্থনীতি পরীক্ষা হবে। ১৫ এপ্রিল ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষার মধ্য দিয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে।তত্ত্বীয় পরীক্ষা শেষে ২২ এপ্রিলের মধ্যে সব বিষয়ের ব্যাবহারিক পরীক্ষা শেষ করে নম্বর অনলাইনে পাঠাতে কেন্দ্রসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাবহারিক পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com