মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকেই নিতে হবে পদক্ষেপ: আইনমন্ত্রী

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা উল্লেখ করে এর সমাধানে মিয়ানমারকেই পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার জাতীয় প্রেসক্লাবে নীতি গবেষণা কেন্দ্র আয়োজিত ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। বিষয়টি যুক্তরাষ্ট্র ও চীনকে বুঝতে হবে। একই সঙ্গে বাংলাদেশেরও বিষয়টি অনুধাবন করা প্রয়োজন। কারণ, সবার আগে বাংলাদেশের ভূখণ্ড ও স্বার্থের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। তিনি বলেন, মানবিকতা ও মূল্যবোধের জায়গা থেকে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। রোহিঙ্গারা যখন নিজ দেশে নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছিলেন, তখন বাংলাদেশ সাংবিধানিক দায়িত্ববোধ থেকে মানবিকভাবে তাদের পাশে দাঁড়িয়েছে।

আইনমন্ত্রী বলেন, ‘আমরা রোহিঙ্গাদের মানবাধিকারের সর্বোচ্চ সুরক্ষা দিয়েছি। তবে বাংলাদেশের অখণ্ডতা রক্ষা একটি বড় বিষয়। রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নন, এমনকি তারা এই ভূখণ্ডের জনগোষ্ঠীও নন।’

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে মানবাধিকার নিশ্চিত করতে হবে। তারা যেন তাদের মাতৃভূমিতে সম্মানের সঙ্গে ফিরে যেতে পারেন, সেটিই বাংলাদেশের প্রত্যাশা।

আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিয়ানমারের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান। বক্তব্য দেন নীতি গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক ড. শাকিল আহমেদ, অধ্যাপক ড. ইসরাত জাকিয়া সুলতানা, রোহিঙ্গা নারী অধিকারকর্মী জিয়া সুলতানা, সাংবাদিক পরিমল পালমাসহ অন্যরা।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com