সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ, জানালা দিয়ে দুই শিশুর চিৎকার,

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জামালপুরে একটি ভাড়া বাসা থেকে ইসরাত জাহান (৩৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা এলাকার একটি ভবনের পাঁচতলা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, সকালে ওই ফ্ল্যাটের জানালা দিয়ে নিহতের দুই শিশু সন্তান চিৎকার করে।

স্থানীয়রা বাড়ির মালিককে বিষয়টি জানালে ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুই শিশুকে উদ্ধার করে।

 

নিখোঁজের দু’দিন পর ডোবা থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার
এ সময় পাশের কক্ষ থেকে তাদের মা ইসরাত জাহানের লাশ উদ্ধার করে পুলিশ।

তবে নিহতের স্বামী কাওসার আহমেদ শাওন সকাল থেকে পলাতক রয়েছে। তারা প্রায় একমাস ধরে এই ভাড়া বাসায় বসবাস করত।

জামালপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/এমএম

 

মরদেহ উদ্ধার
গৃহবধূ
জামালপুর

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com