সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রান্নায় লবণ বেশি হলে

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
  • খাবার রান্নার সময় ভুলে অনেক সময় লবণ বেশি হয়ে যায়। এতে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। কিছু টিপস মেনে লবণ কমাতে পারেন। লিখেছেন মেহরীমা ইতিকিছু কৌশল মেনে রান্নায় অতিরিক্ত লবণ কমানো যায়*    রান্নায় লবণ বেশি হলে আলু ছোট ছোট টুকরা করে কেটে একটি পাত্রে আংশিক সিদ্ধ করে নিন। এরপর লবণ বেশি হওয়া তরকারিতে আলুগুলো দিয়ে কিছুক্ষণ জ্বাল দিন।আলু লবণ শুষে নেবে। অতিরিক্ত লবণ কমে যাবে। 

    *    রান্নার মাঝামাঝিতে লবণ বেশি বুঝতে পারলে অতিরিক্ত কিছু সবজি সরাসরি দিয়ে একটু রান্না করে নিন। লবণাক্ততা কমে যাবে।আলু লবণ শুষে নেবে। অতিরিক্ত লবণ কমে যাবে।

     

    *    রান্নার মাঝামাঝিতে লবণ বেশি বুঝতে পারলে অতিরিক্ত কিছু সবজি সরাসরি দিয়ে একটু রান্না করে নিন। লবণাক্ততা কমে যাবে।তারপর রান্নায় দিতে হবে। তবে সব ধরনের রান্নায় টক দই ব্যবহার করা উপযোগী নয়।

     

    *    রান্না শেষ হওয়ার আগে দুটি টমেটো স্লাইস করে কেটে তরকারিতে ডুবিয়ে দিন। দেখবেন লবণের তীব্রতা অনেকটাই কমে যাবে।

    *    তরকারি বা স্যুপে অতিরিক্ত লবণ হলে সামান্য ফোটানো গরম পানি যোগ করতে পারেন।লবণের স্বাদ স্বাভাবিক হয়ে আসতে সাহায্য করে এই টোটকা। তবে অতিরিক্ত পানির জন্য তরকারির ঝাল বা স্বাদও কমে যেতে পারে। এ জন্য সতর্কতার সঙ্গে অল্প অল্প করে পানি দিয়ে চেখে দেখুন।

     

    *    মাছ বা মুরগির মাংসের তরকারিতে লবণ বেশি হলে শুধু টুকরাগুলো তুলে নিন। এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে খাবার টেবিলে ঝোলসহ সার্ভ করুন। এতে লবণের তীব্রতা অনেকটাই কম মনে হবে।

    *    আটা বা ময়দা দিয়ে, ছোট ছোট চার-পাঁচটি বল তৈরি করে তরকারির মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে পারেন। বলগুলো অতিরিক্ত লবণ শুষে নেবে। তারপর বলগুলো তুলে নিন।

    *    তরকারির অতিরিক্ত লবণের স্বাদ কমাতে সাহায্য করে দুধ বা নারকেল দুধ। বিশেষ করে ঝোলযুক্ত বা ক্রিমি খাবারে এটি খুবই কার্যকর। যেকোনো কারি বা গ্রেভিতে এক চামচ দুধ বা নারকেল দুধ মেশালে অতিরিক্ত লবণ অনেকটাই কমে যায়।

    *    পেঁয়াজ খোসা ছাড়িয়ে দুই অথবা চার টুকরা করে কেটে তরকারিতে দিয়ে দিন। পেঁয়াজ রান্নার অতিরিক্ত লবণ টেনে নেবে। রান্না হয়ে গেলে পেঁয়াজ তুলে ফেলুন। চাইলে পেঁয়াজ কুচি কুচি করে কেটে বা ভাজা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। এতে তরকারির স্বাদও বৃদ্ধি পাবে।

    *    চিনি ও সামান্য ভিনেগার একসঙ্গে মিশিয়ে নিন। ভিনেগারের বদলে লেবুর রস দিতে পারেন। এরপর সেটি তরকারিতে দিয়ে দিন। এগুলো খাবারের নোন্তাভাব কাটাতে সাহায্য করে।

    *    তরকারির মধ্যে সামান্য চিনি দিতে পারেন। এতে বেশি লবণের স্বাদ কমে আসবে। বেশি চিনি দিলে তরকারি মিষ্টি হয়ে যাবে। সে ক্ষেত্রে তরকারি খেতে ভালো লাগবে না। এ জন্য চিনি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন।

    *    মাছের তরকারিতে লবণ বেশি হয়ে গেলে পাতলা করে আলু কেটে শেষ মুহূর্তের রান্নায় দিতে পারেন। এতে অতিরিক্ত লবণ আলুতে প্রবেশ করবে। আলু সিদ্ধ হয়ে গেলে তরকারি নামিয়ে নিন। অথবা কিছু পরিমাণ পানি দিয়ে তরকারিটা আবারও ফুটিয়ে নিতে পারেন। এতে ঝোলের পরিমাণ বৃদ্ধি পেয়ে লবণ কিছুটা কমে যাবে।

    *    বড় মাছ বা মুরগির মাংস হলে মাছ বা মাংসের টুকরাগুলো পাত্র থেকে সাবধানে তুলে পানিতে ধুয়ে আবার পাত্রের মধ্যে দিন। এতে লবণের পরিমাণ কিছুটা হলেও কমবে।

    *    মাংসের তরকারিতে লবণ কমানোর জন্য অতিরিক্ত পানি দিয়ে ঝোল একটু পাতলা করতে পারেন। এ ছাড়া টক দই, টমেটো, দুধ বা নারকেল দুধ মেশাতে পারেন। এর ফলে লবণ কমে যাবে এবং তরকারির ঝোল ঘন ও সুস্বাদু হবে।

    *    ভাজা বা শুকনা আইটেমে লবণ বেশি হলে একটু লেবুর রস ছিটিয়ে দিতে পারেন। অথবা চিনি বা গুঁড়া দুধ দিতে মেশাতে পারেন। সবজি ভাজা হলে সে ক্ষেত্রে চুলা মিডিয়াম হিটে রেখে একটি কাঁচা ডিম ভেঙে নেড়েচেড়ে নিন। অতিরিক্ত লবণের তিতা স্বাদ কমে যাবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com