মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে। সে অনুযায়ী আগামী ৮ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে এবং ১৫ ডিসেম্বর এই পরীক্ষা শেষ হবে।সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত এক সভায় নতুন সময়সূচি চূড়ান্ত করা হয়।

 

নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর
গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত শিক্ষাপঞ্জিতে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি ও ফল প্রকাশের সম্ভাব্য সময় জানানো হয়েছিল। সেখানে ১৫ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল।আর ৩০ ডিসেম্বর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের আগেই জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ও শেষ হবে।

 

এবার মোট ৪০০ নম্বরের ওপর জুনিয়র বৃত্তি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিতে প্রতিটিতে ১০০ নম্বর থাকবে।শিক্ষার্থীরা এই তিন বিষয়ে সময় পাবে তিন ঘণ্টা করে। বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের প্রতিটিতে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষার সময় হবে এক ঘণ্টা ৩০ মিনিট করে দুই বিষয়ে ৩ ঘণ্টা।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com