মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পরিবারের সবাইকে হত্যা মাদক সেবনে বাধা দেওয়ায় পুলিশ

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের রংপুরে সপরিবারে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর দাবি করল পুলিশ৷ এই ঘটনায় স্থানীয় বাসিন্দা সম্পর্কে খুড়তুতো দুই ভাইকে আটক করেছে পুলিশ৷ তদন্তকারীদের দাবি, বাড়িতে ঢুকে মাদক সেবনের প্রতিবাদ করাতেই স্ত্রী, কন্যা, পুত্র সহ অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীকে খুন করা হয়৷
গত শনিবার রাতে বাংলাদেশের রংপুরের দাসপাড়ায় তালাবন্ধ বাড়ির ভিতর থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা (৫০), কন্যা আগামী (২৩) এবং ছেলে প্রিয়মের (১৩) দেহ উদ্ধার করে পুলিশ৷ ছাদের উপরে পড়েছিল গণপতি চক্রবর্তীর দেহ৷ ছাদে ওঠার সিঁড়িতে মেলে তাঁর স্ত্রী এবং কন্যার দেহ৷ তাঁদের দু জনের দেহেই নির্যাতনের চিহ্ন মিলেছে৷ অন্যদিকে বাড়ির একটি ঘরের খাটের নীচ থেকে ১৩ বছরের প্রিয়মের দেহ উদ্ধার হয়৷ গণপতি বাবু এবং ছেলে প্রিয়মের গলায় ফাঁস লাগানোর চিহ্ন পায় পুলিশ৷

তদন্তে নেমে সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাস নামে দুই যুবককে আটক করে পুলিশ৷ রংপুরের পুলিশ কমিশনার মহম্মদ আব্দুল মাবুদ জানিয়েছেন, গণপতি চক্রবর্তীর বাড়ির কাছেই সম্পর্কে খুড়তুতো এই দুই ভাই থাকত৷ পুলিশের দাবি,গত শুক্রবার রাতে গণপতিবাবুর বাড়ির তিন তলার ছাদে উঠে মাদক সেবন করছিল এই দুই ভাই৷ পুলিশের দাবি, ইয়াবা নামে এক ধরনের মাদক সেবন করছিল তারা৷ বাংলাদেশী সংবাদমাধ্যম প্রথম আলো-তে পুলিশকে উদ্ধৃত করে বলা হয়েছে, শব্দ পেয়ে ছাদে কী হচ্ছে দেখতে যান অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতিবাবু৷ ছাদে গিয়ে অভিযুক্ত দুই যুবককে মাদক সেবনে বাধা দেন গণপতিবাবু৷ তখনই তোয়ালে দিয়ে গলায় ফাঁস দিয়ে প্রথমে দুই ভাই মিলে গণপতি চক্রবর্তীকে খুন করে বলে অভিযোগ৷
স্বামীর চিৎকার শুনে ছাদে উঠতে যান গণপতিবাবুর স্ত্রী প্রীতিলতা৷ তখন সিঁড়িতেই তাঁকে খুন করে অভিযুক্ত দুই যুবক৷ পুলিশের দাবি, এর পর পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভয়ে গণপতিবাবুর মেয়ে প্রীতিলতাকে খুন করে দু জনে৷ সবশেষে ঘরে ঘুমিয়ে থাকা প্রিয়মকে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়৷পুলিশের দাবি, নৃশংস এই হত্যালীলার পর গণপতিবাবুর বাড়ির বাথরুমেই স্নান করে দুই অভিযুক্ত৷ ফ্রিজ থেকে বের করে খেজুর এবং শসার সঙ্গে ফের মাদক সেবন করে তারা৷ এর পর রাস্তা ফাঁকা হয়ে যাওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে যায় তারা৷ পালানোর আগে পুলিশকে বিভ্রান্ত করতে বাড়ির জিনিসপত্রও ছড়িয়ে ছিঁটিয়ে রাখে দুই অভিযুক্ত৷ যাতে দেখে মনে হয় লুঠ অথবা ডাকাতির উদ্দেশে এসেই পরিবারের সদস্যদের খুন করা হয়েছে৷

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com