মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ক্যান্সার সনাক্ত পরীক্ষা হবে চট্টগ্রামে

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আগে ক্যান্সার নির্ণয়সহ যেসব ডায়াগনস্টিক পরীক্ষার জন্য চট্টগ্রাম অঞ্চলের রোগীদের ঢাকা অথবা দেশের বাইরে যেতে হতো বা স্যাম্পল ঢাকায় প্রেরণ করতে হতো সেসব পরীক্ষা এখন শতভাগ চট্টগ্রামে করার সক্ষমতা অর্জন করেছে এপিক হেলথ কেয়ার।ক্যান্সার নির্ণয়ে বায়োপসি অথবা শরীর থেকে টিস্যু নিয়ে যেসব পরীক্ষার জন্য ঢাকা অথবা দেশের বাইরে পাঠানো হতো সেই পরীক্ষা এখন সম্ভব হচ্ছে চট্টগ্রামে। প্রথম আইএসও অ্যাক্রিডিটেশন প্রাপ্ত হেলথ কেয়ার সেন্টার এপিক ক্যান্সার নির্ণয়ের যাবতীয় পরীক্ষা চট্টগ্রামেই চালু করেছে। এখন থেকে চট্টগ্রাম মহানগরী, জেলা-উপজেলাসহ সমগ্র চট্টগ্রাম বিভাগের রোগীদের ক্যান্সার নির্ণয়সহ যাবতীয় জটিল ডায়াগনস্টিক পরীক্ষা করা যাবে এপিক হেলথ কেয়ারে।

মঙ্গলবার (১৮ অক্টোবর)  দুপুরে নগরীর পাঁচলাইশে এপিক হেলথ কেয়ার সেন্টারে ৭ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য জানান এপিক হেলথ কেয়ারের নির্বাহী পরিচালক (সেলস এন্ড মার্কেটিং) টি এম হান্নান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের দ্বিতীয় রাজধানীতে বিশ্বমানের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে আইএসও অ্যাক্রিডিটেশন সনদ অর্জনের মাধ্যমে ল্যাবরেটরি সেবায় এপিক হেলথ কেয়ার চট্টগ্রামকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আগে ক্যান্সার নির্ণয়সহ যেসব ডায়াগনস্টিক পরীক্ষার জন্য চট্টগ্রাম অঞ্চলের রোগীদের ঢাকা অথবা দেশের বাইরে যেতে হতো বা স্যাম্পল ঢাকায় প্রেরণ করতে হতো সেসব পরীক্ষা এখন শতভাগ চট্টগ্রামে করার সক্ষমতা অর্জন করেছে এপিক। ক্যান্সার নির্ণয়ে বায়োপসির পাশাপাশি ফ্রোজেন সেকশান নামক বিশেষ পরীক্ষার মাধ্যমে অপারেশন চলাকালীন সময়ে রোগীকে অপারেশন টেবিলে রেখেই ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই রোগীর শরীরের ক্যান্সারের পরিধি শনাক্তকরণের সব ধরনের ব্যবস্থা রয়েছে এপিক হেলথ কেয়ারে।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, দ্রুত রিপোর্ট প্রদানের উদ্দেশ্যে এপিক হেলথ কেয়ার যুক্ত করেছে সার্বক্ষণিক পূর্ণকালীন ল্যাব কনসাল্টেন্ট। চট্টগ্রামের প্রথম ল্যাব হিসেবে ২০১৭ সাল থেকে নিয়মিতভাবে প্রতি মাসে বায়ো রেড ইউএসএ এবং রেনডক্স ইউকে’র সাথে এক্সটার্নাল কোয়ালিটি এসিউরেন্স প্রোগ্রামে অংশগ্রহণ করে বিশ্বের উন্নত ল্যাবসমূহের সাথে তুলামূলকভাবে গুণগত মান নিশ্চিত করে আসছে। এছাড়া সিডেটিভ এন্ডোস্কপি (ব্যথামুক্ত পদ্ধতি), কলোনস্কপি, ফাইব্রোস্ক্যান, বিএমডি, ম্যমোগ্রাফি সহ বহু আধুনিক মেডিকেল ডায়াগনস্টিক মেশিন যুক্ত হয়েছে এপিক হেলথ কেয়ারে।

বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটা, রক্তদান কর্মসূচী, সরকারি হাসপাতালগুলোতে হুইল চেয়ার বিতরণের পাশাপাশি মাসব্যাপী সকল টেস্টে ২৫% ছাড়সহ বিভিন্ন কার্যক্রম ঘোষণা করা হয়। মিট দ্য প্রেস অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের পরিচালক (বিজনেস ডেভলপমেন্ট) জসীম উদ্দিন, এজিএম এডমিন অ্যান্ড এইচ আর মো. আরেক হোসাইন প্রমুখ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com