সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইচ বিএন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।তিনি বলেন, ‘সৌদি আরবের রাষ্ট্রদূত আজ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।’

 

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে তারেক রহমান মালয়েশিয়া ও চীন যান। সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে পরিবেশবান্ধব বিন্না ঘাস ব্যবহারের সাম্ভব্যতা যাচাই কমিটি : দেশের সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে পরিবেশবান্ধব বিন্না ঘাস ব্যবহারের সাম্ভব্যতা যাচাইয়ে কারিগরি কমিটি গঠন করেছে সরকার।গতকাল রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক সভায় এই কমিটি গঠন করা হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

 

তিনি বলেন, ‘বৈঠকে বিন্না ঘাস কোন কোন প্রকল্পে ব্যবহার করা যেতে পারে, তা বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই টেকনিক্যাল কমিটি সবকিছু পর্যালোচনা করবে।বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষক  মোহাম্মদ শরীফুল ইসলাম বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি প্রস্তাবনা তুলে ধরেন। প্রধানমন্ত্রীর সামনে এই ঘাসের উপযোগিতা বিস্তারিত উপস্থাপন করা হয়। বৈঠকে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে বাঁধের ভাঙন মোকাবেলায় এই বিন্না ঘাস ব্যবহৃত হচ্ছে। বিন্না ঘাসের লম্বা মূল বা শিকড় খুব দ্রুত মাটির গভীরে প্রবেশ করে এবং মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে। প্রচণ্ড ঠাণ্ডা ও তীব্র গরমসহ প্রতিকূল পরিবেশেও এই ঘাস বেঁচে থাকতে পারে।পানিতে ডুবে থাকলেও এটি পচে না এবং লবণাক্ত পানিতেও টিকে থাকতে পারে।

 

বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই ঘাসের ব্যবহার বিষয়ে একটি গাইডলাইন তৈরির সিদ্ধান্ত হয়েছে বলে জানান উপপ্রেস সচিব। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com