মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রীর মাসে দুবার রমেক হাসপাতালে যাবেন

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের চিকিৎসাসেবার বাস্তব চিত্র, রোগীদের ভোগান্তি ও সুযোগ-সুবিধার ঘাটতি সরেজমিনে দেখতে মাসে অন্তত দুইবার হাসপাতাল পরিদর্শন করবেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। গতকাল রবিবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ভবন উদ্বোধনকালে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, হাসপাতালের দীর্ঘদিনের জনবলসংকট মোকাবেলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ জনবলকে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কাজে লাগানোর বিষয়েও নতুন করে ভাবা হচ্ছে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, বর্ষা মৌসুমে তিস্তায় উজান থেকে বিপুল পরিমাণ পানি আসে। ওই পানি পরিকল্পিতভাবে বাঁধের মাধ্যমে সংরক্ষণ করা হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com