সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৪৭

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ায় আঘাত হানা ৭.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ৪৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন।ভূমিকম্প এবং এর পরবর্তী কয়েক ডজন কম্পনে দেশটির শত শত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) এ কথা জানিয়েছে।

 

স্থানীয় সময় গতকাল শনিবার ভোরে দেশটির ফ্লোরেস দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার।

এদিকে উদ্ধারকর্মীরা ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটতম এলাকাগুলোতে পৌঁছানোর জন্য দ্রুত কাজ করছেন। ভূমিকম্পের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির বেশ কয়েকটি এলাকায় এক মিটারের (তিন ফুট) কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের প্রায় তিন ঘণ্টা পর সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়।

বিএনপিবির প্রধান সুহারিয়ান্তো একটি টেলিভিশন সংবাদ সম্মেলনে বলেন, ‘নথিভুক্ত পরিসংখ্যান অনুযায়ী, ৪৭ জন নিহত, দুজন গুরুতর আহত এবং ১১ জন সামান্য আহত হয়েছে।তিনি আরো জানান, প্রায় দুই হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিকম্প-বিধ্বস্ত এলাকার বেশ কয়েকটি ভবনে বাসিন্দারা আটকা পড়ে আছে এবং ভূমিধসে বেশ কয়েকটি রাস্তা অবরুদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

 

বিএনপিবি জানিয়েছে, নাগেকেও-এর প্রায় দুই হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বেশ কিছু বাড়ি, গুদাম ও সরকারি স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এই অঞ্চলের কিছু অংশে যানজট ও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের গভর্নর ইমানুয়েল মেলকিয়াদেস লাকা লেনা এক সংবাদ সম্মেলনে জানান, ঘুমন্ত অবস্থায় ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছে।বিএনপিবি এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব নুসা তেঙ্গারা, পশ্চিম নুসা তেঙ্গারা এবং দক্ষিণ সুলাওসির কিছু অংশজুড়ে তীব্র কম্পন অনুভূত হয়েছে। সূত্র : রয়টার্স, বিবিসি

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com