সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মার্কিন ইসরায়েল ও ইরান যুদ্ধ

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘায়িত করার ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) শীর্ষ সামরিক উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকদি জানিয়েছেন, তেহরান এই যুদ্ধকে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত টেনে নিয়ে যেতে চায়।এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বজায় থাকায় জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

 

মার্কিন সংবাদমাধ্যমে গতকাল বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে নাকদি জানান, ইরানের মূল লক্ষ্য ওয়াশিংটনকে ব্যাপক ও দীর্ঘস্থায়ী ক্ষতির মুখে ফেলা। এর মাধ্যমে তেহরান এমন একটি প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে চায়, যাতে ভবিষ্যতের কোনো মার্কিন সরকার আর কখনো ইরানে হামলা করার সাহস না পায়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।মার্কিন বাহিনী হরমুজ প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণে কাজ করছে। হরমুজ প্রণালিতে ইরানের বন্দর অবরোধ ভেঙে দেশটির দিকে যাওয়ার চেষ্টা করা একটি পণ্যবাহী জাহাজকে থামাতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ওমান উপসাগরে জাহাজটির ইঞ্জিনকক্ষে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়ে তাদের একটি সামরিক হেলিকপ্টার। এতে জাহাজটির স্টিয়ারিং ব্যবস্থা অচল হয়ে যায়।অন্যদিকে সংঘাতের বিস্তার রোধ ও শান্তি ফেরাতে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক প্রচেষ্টাও জোরদার করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী রবিবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হবে। তাই ওয়াশিংটন ও তেহরানকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে ইসলামাবাদ। এরই অংশ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি তেহরান সফর করে গতকাল ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।এ ছাড়া লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলায় পাকিস্তানের তিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে ইসলামাবাদ।

 

এদিকে, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে কার্যত অচল হয়ে পড়েছে পারস্য উপসাগরের খার্গ দ্বীপে অবস্থিত ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। উল্লেখ্য, ইরান বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ। বিবিসির তথ্য অনুযায়ী, ইরানের খনিগুলোতে মজুদ তেলের পরিমাণ কমপক্ষে ২০৮.৬ বিলিয়ন ব্যারেল, যা বিশ্বের মোট মজুদের প্রায় ১১.৮২ শতাংশ। ভেনেজুয়েলা ও সৌদি আরবের পর এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের মজুদ। ইরানের অর্থনীতি অনেকাংশে তেল রপ্তানির ওপর নির্ভরশীল এবং এর বেশির ভাগ (প্রায় ৯০ শতাংশ) তেল চীনে রপ্তানি করা হয়।

আর পারস্য উপসাগরের ইরানের উপকূল থেকে ২৬ কিলোমিটার এবং হরমুজ প্রণালি থেকে ৪৮৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত পাঁচ বর্গমাইল আয়তনের খার্গ দ্বীপ ইরানের জ্বালানি বাণিজ্যের ‘প্রাণ’ হিসেবে পরিচিত। দেশটির ৯০ শতাংশ অপরিশোধিত তেল এবং তরল গ্যাসের চালান এই দ্বীপ থেকেই বহির্বিশ্বে যায়। কৌশলগতভাবেও এ দ্বীপটি খুবই গুরুত্বপূর্ণ।

মূলত খার্গ দ্বীপের ডিপো বা সংরক্ষণাগারগুলো থেকেই বহির্বিশ্বে যায় ইরানের তেল ও তরল জ্বালানি গ্যাস। খনি থেকে তেল উত্তোলন এবং গ্যাস খনিগুলো থেকে সংগৃহীত গ্যাস তরলীকৃত করার পর ইরানের বন্দরগুলো থেকে সেই তেল ও তরলীকৃত গ্যাস প্রথমে যায় ইরানের বন্দরগুলোতে। এরপর সেখান থেকে এই তেল ও তরলীকৃত গ্যাস মজুদ করা হয় খার্গ দ্বীপের ডিপো বা টার্মিনালগুলোতে। সেখান থেকে তেল ও গ্যাস বৈশ্বিক বাজারে নিয়ে যায় ইরানি ট্যাংকারগুলো।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com