মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

একাদশ শ্রেণির আবেদন 15সেপ্টেম্বর ক্লাস ১২ নভেম্বর

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরুর প্রস্তাব দিয়েছে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। আর চলতি বছরের একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে আগামী ১২ নভেম্বর।গতকাল বুধবার এই প্রস্তাবনা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টেকনিক্যাল কমিটির কাছে পাঠানো হয়েছে। তাদের সম্মতি শেষে তা আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। মন্ত্রণালয়ের অনুমোদন শেষে তা ভর্তি নীতিমালা আকারে জারি করা হবে।  ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির কালের কণ্ঠকে বলেন, ‘একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু ও ক্লাস শুরুর একটি প্রস্তাবনা আমরা তৈরি করেছি।তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন শেষে তা চূড়ান্ত হবে।’

 

সূত্র জানায়, এ বছর থেকে খাতা পুনর্নিরীক্ষণে পরিবর্তন আসছে। আগে পুনর্নিরীক্ষণে শুধু নম্বর যোগ করে দেখা হতো। কিন্তু এবার থেকে খাতা পুনরায় মূল্যায়ন করা হবে।এ জন্য এবার খাতা পুনর্নিরীক্ষণে আগের চেয়ে বেশি সময় লাগবে। আর পুনর্নিরীক্ষণের ফল ছাড়া ভর্তি আবেদন শুরু করা সম্ভব নয়। তাই গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হলেও ভর্তি আবেদন শুরুর জন্য কিছুটা বেশি সময় নিচ্ছে আন্ত শিক্ষা বোর্ড।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com