সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রাষ্ট্রীয় পুনর্গঠনে হেফাজতের ৯ দাবি।

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

হেফাজতে ইসলাম বাংলাদেশ সরকারের কাছে আলেম-ওলামাদের বিরুদ্ধে বিগত সরকারের আমলের মিথ্যা মামলা প্রত্যাহার, রাষ্ট্রীয় পুনর্গঠনে আলেমদের অংশীদার করা এবং তাবলিগ জামাত ও বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালনার দাবিসহ মোট ৯ দফা দাবি জানিয়েছে।

হেফাজতের প্রধান দাবিগুলো
  • পূর্ববর্তী সরকারের সময়ে আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা।
  • রাষ্ট্রীয় পুনর্গঠন ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় দেশের আলেম-ওলামাকে অংশীদার করা।
  • ইসলামবিরোধী কোনো আইন পাস বা প্রণয়ন না করা।
  • প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা।
  • কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা এবং হিজবুত তাওহিদকে নিষিদ্ধ করা।
  • পার্বত্য চট্টগ্রামে দেশি-বিদেশি মিশনারিদের অপতৎপরতা ও ষড়যন্ত্র বন্ধ করা।
  • তাবলিগ জামাতের কার্যক্রম ও টঙ্গীর বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালনা করা।
  • ভারতের মাওলানা সাদ কান্ধলভীর বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখা।
  • টঙ্গী ময়দানে সাদপন্থীদের ইজতেমা আয়োজনের অনুমতি না দেওয়া।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com