বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে নদরি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভুরকাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নদীতে পড়ে যাওয়া দুই শিশু হলো— ভুরকাপাড়ার ইজাজুল মণ্ডলের মেয়ে জামিলা খাতুন (৭) এবং ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ এলা
নদীর তীরে দাঁড়িয়ে ভাঙন দেখার সময় হঠাৎ তাদের দাঁড়িয়ে থাকা অংশের মাটি ধসে নদীগর্ভে চলে যায়। এতে নূরিয়া ও জামিলা নদীতে পড়ে যায়।
এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে জামিলা খাতুনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে নদীর তীব্র স্রোতের কারণে নূরিয়া খাতুন নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ভেড়ামারা ফায়ার সার্ভিস ও দৌলতপুর থানা পুলিশ।
ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার শফিকুল ইসলাম জানান, প্রবল স্রোত ও নদীর গভীরতার কারণে তল্লাশি কার্যক্রম ব্যাহত হচ্ছে। উদ্ধারকাজে অংশ নিতে খুলনা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
কার আশিক শেখের মেয়ে নূরিয়া খাতুন (৮)।