প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ৫ আগস্ট বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর গণভবনে অবস্থিত এই জাদুঘর দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হবে। এর আগে বিভিন্ন সময়ে জাদুঘরটির উদ্বোধনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।
এদিকে, জাদুঘর পরিচালনায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলেও ছয় মাসেও পরীক্ষার তারিখ ঘোষণা করা যায়নি। ফলে এখন আউটসোর্সিং জনবল দিয়ে চলবে জুলাই জাদুঘর। এ নিয়ে নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। কারণ, কোনো প্রতিষ্ঠানে আউটসোর্সিং বা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জনবল নিয়োগ করার সময় বিভিন্ন ধরনের অসুবিধা ও জটিলতা দেখা দেয়। এর মধ্যে প্রধান সমস্যা হলো– চাকরির অনিশ্চয়তা ও নিরাপত্তা না থাকা, স্বল্প পারিশ্রমিক বা বেতন বকেয়া থাকা, নিয়ন্ত্রণ ও গোপনীয়তা বজায় রাখার ঝুঁকি।
প্রাপ্তবয়স্কদের প্রবেশে টিকিটের মূল্য ৫০, শিশুদের ২৫ সাধারণ দর্শনার্থীদের জন্য আগামীকাল বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর।