মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ট্রেনে কাটা নিহত

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নেত্রকোনা পৌরশহরে আন্তনগর ট্রেনের চাকায় কাটা পড়ে এক পোশাককর্মী নিহত হয়েছেন।নিহত মুহিদ খান রিফাত (২২)। তিনি মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া গ্রামের মঈনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতেন।

শুক্রবার সকালে শহরের রাজুর বাজার রেল কালভার্ট এলাকায় হাওড় এক্সপ্রেস আন্তনগর ট্রেনের চাকায় কাটা পড়ে এই নিহতের ঘটনা হয়।

নিহত মুহিদের মামা লিলু মড়ল জানান, রিফাত ঢাকায় পোশাক কারখানা থেকে ছুটি নিয়ে হাওর এক্সপ্রেস ট্রেনে বাড়িতে আসছিল। ভোরের দিকে তাকে মোবাইলফোনে পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার কথা জানতে পারেন।

নেত্রকোনা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, মুহিদ খান ট্রেনের চাকায় কাটা পড়ে ছিটকে রেলপথের পাশে ডোবায় পড়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়।

নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক মো. আকমল জানান, লাশ ঘটনাস্থলেই রাখা আছে। রেলপুলিশকে জানানো হয়েছে। তাদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে এবং রেলপুলিশই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

প্রমি নিউজ বিডি

বিভিন্ন সূত্রঃ মিডিয়া থেকে নেয়া আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com