মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রাজধানীর উত্তরায় বাস চাপায় ২ সাংবাদিক নিহত

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ঢাকা, ১৬ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীর উত্তরায় আজ ভোরে সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. রবিউল আলম রাজু (৬২) ও শাকিবুল হাসান (৩৫)।

জানা গেছে, গভীর রাতে খেলা দেখে বাসায় ফেরার পথে উত্তরা জসীম উদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় তাদের মোটরসাইকেলকে একটি বেপরোয়া গতির বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, একটি বড় বাস তাদের মোটরসাইকেল দু’টিকে ধাক্কা দেয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং সংশ্লিষ্ট বাসটি শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মানসুর বাসস’কে জানিয়েছেন।

নিহত দু’জনই আগামী শনিবার অনুষ্ঠেয় উত্তরা প্রেস ক্লাব নির্বাচনে দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার শাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক পদে ও সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রাণের বাংলাদেশ এর রবিউল আলম রাজু প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

এই মর্মান্তিক ঘটনায় সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত ২ সাংবাদিকের মৃত্যুতে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রমি নিউজ বিডি

বিভিন্ন সূত্রঃ মিডিয়া থেকে নেয়া আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ  ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com