মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আনন্দমোহন কলেজকে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হচ্ছে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ। প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর এক আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য কলেজটির সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এই কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ময়মনসিংহ-১১ সংসদীয় আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদের এক আধা-সরকারি চিঠির প্রেক্ষিতে ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রুপান্তরকরণের জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন। আবেদনে উল্লেখ করেছেন যে, ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজ ১৯০৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। আনন্দমোহন কলেজ ময়মনসিংহ বিভাগের উচ্চশিক্ষার অন্যতম প্রধান বিদ্যাপীঠ। বর্তমানে এই কলেজে প্রায় ৩৫ হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়নরত এবং ২২টি বিষয়ে পাঠদান করা হয়। এখানে কেবল ময়মনসিংহের শিক্ষার্থীরাই নয়, বরং পাশের টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার বিশাল সংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করে। এছাড়াও রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার বহু দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এখানে উচ্চশিক্ষা নিতে আসেন।

এমন অবস্থায়, সংসদীয় আসন ময়মনসিংহ-১১ এর ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরকরণের জন্য সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এ বিষয়ে নেয়া কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন এ কার্যালয়ে (প্রধানমন্ত্রীর কার্যালয়ে) জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য নির্দেশ দেয়া হলো।

প্রমি নিউজ বিডি

বিভিন্ন সূত্রঃ মিডিয়া থেকে নেয়া আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com